খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক  নিয়োগ/ভোগান্তির অবসান 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে পুনরায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পরিষদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম আবারও সচল হওয়ার আশা করছেন ইউনিয়নবাসী।উল্লেখ্য, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সাবেক চেয়ারম্যান এস. এম. আনিছুর রহমানের অপসারণের পর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব পালন করে আসলেও কিছু আইনগত জটিলতার কারণে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে প্রশাসক পদ প্রত্যাহার করা হয়।প্রশাসক না থাকায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে থাকে। নাগরিক সেবা সংক্রান্ত নানা আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল দীর্ঘদিন ধরে টেবিলে জমে থাকায় সাধারণ জনগণ ও ভোটারদের ভোগান্তির শিকার হতে হয়।অবশেষে সকল জটিলতা কাটিয়ে গত ২১ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন পুনরায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করে। নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রায়হান আহমেদ বাপ্পি, যিনি উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। ইউনিয়ন পরিষদে ২১ জুন তার প্রশাসক হিসাবে ১ম কর্মদিবস। ইউনিয়নবাসী আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের স্থবিরতা দূর হয়ে জনগণের ভোগান্তির অবসান ঘটবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT