খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

[ccfic]

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় অসাবধানতাবশত পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে তামিম খান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম খান স্থানীয় মেছাগোনা গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের শ্রমিক ছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে তামিম খান একটি চিংড়ি ফার্মে পানি সেচের মোটর চালানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি পাশের একটি মুরগির ফার্মে ডিজেল আনতে যান। ওই মুরগির ফার্মের চারপাশে চোর ও শেয়ালের উপদ্রব ঠেকাতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে তারের বেড়া দেওয়া ছিল। মুরগির ফার্মে ঢোকার সময় অসাবধানতাবশত তামিম ওই বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। এরপর সুরতহাল রিপোর্ট (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) তৈরি শেষে পুলিশ লাশ টি ডিসপোজাল করেছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT