খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :

২৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ, যা মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাঁশ অর্থনৈতিকভাবেও অত্যন্ত মূল্যবান এবং বিভিন্ন ব্যবহারিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মহোদয় পূর্বে দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় রোপণকৃত গাছপালা ও বৃক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি গাছগুলোর সার্বিক বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ ‍সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT