খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও জালালাবাদের ঐতিহ্যবাহী মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা ২৪ জুন বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আবু নছর মোহাম্মদ হাচছান। এতে ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয় যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন ও মুহাম্মদ আব্দুল আজিজ কে। নতুন সভাপতি জালালাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের এমইউপি এবং ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যদিকে সহ-সভাপতি উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক। সদস্য সচিব হচ্ছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুর।এতে বক্তব্য রাখেন নব মনোনীত সভাপতি, সহ-সভাপতি, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ রেজাউল করিম, সদস্য আব্দুল্লাহ, নুরুল আমিন ও লুৎফুন নাহার লুৎফা।সভায় বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষাদান এবং ছাত্র- ছাত্রী বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানে নূরানী শাখা চালু করার দিক- নির্দেশনা দেন এডহক কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় এ নূরানী শাখার কার্যক্রম চালু করতে পরামর্শ দেন তিনি। শিক্ষা কর্মকর্তা কর্মরত শিক্ষকদের নতুন আইডিয়া প্রদর্শনের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের বিদ্যালয় মুখী করার আহ্বান জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ নুরের সঞ্চালনায় প্রথম সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত মঞ্জু, আবছার কামাল, মোহাম্মদ ছলিম উল্লাহ, রুবি আক্তার ও মোঃ শাহজান।নব মনোনীত সভাপতি কামাল হোসেন বলেন বিদ্যালয়ের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মঞ্জুরি প্রদানের প্রচেষ্টা চালাবেন।সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, ঐতিহ্যবাহী এর বিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধার করতে হলে এলাকার শিক্ষানুরাগী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT