খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং অত্র ইউনিয়নের ব/খা/টে ও মাদকাসক্ত ব্যক্তিবর্গকে প্র/তি/হ/ত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং ব/খা/টে ও মা/দকা/সক্ত ব্যক্তিবর্গকে প্রতি/হত করতে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা জুড়ে এক নয়া উদ্যোগ গ্রহণ করেছেন। এমন নয়া উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রশংসায় ভাসছেন সমগ্র উপজেলা জুড়ে। এরই অংশ হিসেবে উপজেলার গদাইপুর ইউনিয়নের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং অত্র ইউনিয়নের ব/খা/টে ও মাদকাসক্ত ব্যক্তিবর্গকে প্র/তি/হ/ত করতে ২৪শে জুন (বুধবার) উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ বাহিনী দ্বারা টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগনরা বলেন, ইউএনও মহোদয়ের এমন নয়া উদ্যোগ গ্রহণ করা সত্যিই প্রশংসনীয়। আর এমন উদ্যোগ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি যেমনটি বাড়বে তেমনি সাথে সাথে সমাজ থেকে অ/প/রা/ধ কর্ম/কাণ্ড কমবে। সর্বোপরি তারা এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে চলমান রাখার দাবিও জানান।জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকায় এবং নিকটবর্তী খেলার মাঠ ও দোকানে অনেক শিক্ষার্থীদের স্কুল চলাকালে অবস্থান করতে দেখা যায়। বিধায় মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আর এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT