খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

বিদ্যানন্দকাটি গ্রামের সমাজ সেবক  নিমাই কৃষ্ণ ঘোষ আর নেই

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ও সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ (৭২) আর নেই। মঙ্গলবার (২৩ জুন-২৬) রাত ৯:০০ টায় অসুস্থতাজনিত কারণে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আছে। বুধবার সকাল ১০ টায় বিদ্যানন্দকাটি মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদালাপী ও সমাজ সেবক নিমাই কৃষ্ণ ঘোষ-এর প্রয়াণে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারই উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে বিদ্যানন্দকাটি-মঙ্গলকোট সর্বজনীন দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তার অবদান সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।হাস্যোজ্জ্বল ও আলোকিত ব্যক্তির মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ওয়ার্ড ইউপি সদস্য নেয়ামত আলী, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নন্দদুলাল বসু, বিশিষ্ট দাতা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র রায়, বিশিষ্ট সমাজসেবক তপন কুমার ব্রহ্ম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, কেশবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে গৌতম রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, বিএনপি নেতা জালাল উদ্দীন সরদার, ইঞ্জিনিয়ার নয়ন ঘোষ, মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলি প্রমূখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT