
মোঃ আব্দুল্লাহ আল মামুন ফরিদপুর সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদলের এক কর্মী।মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল কর্মী সাইফুল। এ সময় তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে সাইফুল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও নবঘোষিত কমিটিতে তাঁর নাম রাখা হয়নি। তাঁর দাবি, সভাপতি পদে তাঁর যোগ্যতা ও প্রাপ্যতা থাকা সত্ত্বেও তাঁকে মূল্যায়ন করা হয়নি।তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে। একাধিকবার কারাবরণ করেছি। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রামে থেকেছি। অথচ বর্তমানে যারা গুরুত্বপূর্ণ পদে এসেছেন, তাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছেন।’তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান।Politicsসংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, লিমন তালুকদার, ছাত্রদল নেতা ফাহিম মাতুব্বর, নাইম মাতুব্বর, রনি সরদার, রেজওয়ান খানসহ দলীয় নেতাকর্মীরা।উল্লেখ্য, গত ২২ জুন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
