খুলনা, বাংলাদেশ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল 

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঙ্গলবার দুপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচাঁন, নুর আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সারাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে নৈরাজ্য সৃষ্টির যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে সুনামগঞ্জ জেলায় জিয়ার সৈনিকরা তৎপর রয়েছে। তাদের মিছিল করা তো দূরের কথা তাদের রাস্তায় দেখলেই ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT