খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  আরও একজন গ্রেফতার  

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শাকিল আহমেদ (২৪) নামে আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। রোববার (২১ জুন-২৬) রাতে উপজেলার চাঁদড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদড়া গ্রামের নজরুল ইসলাম কবিরের ছেলে এবং ১নং ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য।থানা সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত ১১ জুন উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের উপরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা এবং ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এর আগে ১১জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে। সেই অভিযানের অংশ হিসেবে গত রোববার (২১জুন-২৬) রাতে ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ-কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী শাকিল আহমেদ-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT