খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

আখাউড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট, সেই সিয়াম গ্রেফতার

[ccfic]

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে মোঃ সাদিকুল ইসলাম সিয়াম(১৭) নামে এক কিশোর কে আটক করেছে পুলিশ। গেল রাতে জেলা সদর উপজেলার চান্দপুর থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদুল ইসলাম।আটক সিয়াম আখাউড়া উপজেলার উত্তর ইউপির আজমপুর গ্রামের মধ্যপাড়ার মোঃ শাহনেওয়াজ মিয়ার পুত্র।উল্লেখ্য যে , এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের দুই নেতা।১৯/৬/২০২৬ ইং তারিখ রুজ শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেন ছাত্রদলের দুই নেতা।থানা সূত্র জানায়, গত ১৯ জুন রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া অভিযোগ দুটি দায়ের করেন।অভিযোগে উল্লেখ করা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন।অভিযোগ কারীদের দাবি, এসব মন্তব্য শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং বিএনপির শীর্ষ নেতৃত্বের পরিবারের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে, যা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।ঘটনাটি জানাজানির পর আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম, জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। পোস্টগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আইডি শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ফেসবুকে সিয়াম লেখেন। এরকম খেলাধুলা প্রেমী মেয়েরা রাতের চাহিদা মেটানোর জন্য পারফেক্ট, সহজে হাঁপাই না এবং টাইমিং ও খুব বেশি। বয়সে উনার অনেক ছোট তাই স্বপ্নে লাগায় না হয় বাস্তবেই লাগাতাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT