
চুকনগর প্রতিনিধি, মোঃমনিরুজ্জামান মোড়ল
খুলনার চুকনগর-যশোর মহাসড়কের নরনিয়া কাঁটাখাল এলাকায় আম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আম বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ল- ২১-৭২০৩) যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিল। নরনিয়া কাঁটাখাল নামক স্থানে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি মহাসড়কের ওপর আছড়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যবশত কোনো যাত্রী বা পথচারী আহত হননি।ঘটনার পরপরই কৌশলে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়।খবর পাওয়ার সাথে সাথেই খর্ণীয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটিকে সড়ক থেকে সরানোর চেষ্টা করছিলেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
