খুলনা, বাংলাদেশ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.

পুলিশ সুপারের হাত থেকে টানা দুই মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ঈদগাঁও থানা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টানা দুই মাস শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করলো ঈদগাঁও থানা।জানা যায়, চলতি বছরের মে এবং জুন মাসে থানার সার্বিক কার্যক্রম,অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল,মাদকবিরোধী অভিযান, জন বান্ধব পুলিশিংসহ পেশাদার দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমানের কাছ থেকে বিশেষ স্বীকৃতি,পুরস্কার গ্রহণ করেন ঈদগাঁও থানা।জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। এই সময় জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ঈদগাঁও থানাকে ধারাবাহিক সাফল্যের জন্য শ্রেষ্ঠ ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।পুলিশ সূত্র মতে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা,মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে ঈদগাঁও থানা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে। সে ধারাবাহিক তায় টানা দুই মাস এই অর্জন সম্ভব হয়েছে।এ অর্জনে থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টা,স্থানীয় জনগণের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ঈদগাঁও থানা একইভাবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।পুলিশ সুপারের কাছ থেকে টানা দুই মাসের এই স্বীকৃতি ঈদগাঁও থানার জন্য যেমন গৌরবের, তেমনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কর্মরত পুলিশ সদস্যদের জন্যও একটি অনুপ্রেরণার মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT