খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে ও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে এলাকাবাসী অভিযোগ।সরেজমিনে দেখা যায়, উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত নদী এলাকা জালালাবাদে রাবার ড্যাম সংলগ্ন নদীর পূর্ব পাশ থেকে দীর্ঘ দিন যাবত অনুমোদনহীন ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চিহ্নিত চক্র।স্থানীয়রা জানান,রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুমোদনহীন এ অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি সে জন চলাচলের পথও জনসাধারণ জায়গার উপর পাইপ বসিয়ে এসব বালু বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে এসব বালু অবৈধ ডাম্পার যোগে উপজেলা ও জেলার নানা স্থানে সরবরাহ করে চললেও কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে এলাকাবাসীর দাবি।অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ছুট্রোর মোবাইলে কল দিলেও রিসিভ করেননি।ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, উক্ত এলাকা থেকে বালু উত্তোলন অবৈধ। তিনি বিষয়টি এতদিন জানেন না এবং এ বিষয়ে ব্যবস্থা নিবেন।নদী উপকূল বাসিন্দাদের অভিযোগ,অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর উভয় পাশের জরাজীর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে জনবসতি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে এভাবে বালু উত্তোলনের কারণে উক্ত ইউনিয়নের একটি ব্রীজ পানিতে তলিয়ে গিয়েছিল। তারা অবিলম্বে এ বালু উত্তোলন বন্ধ ও জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT