খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

পরিবেশগত বিপর্যয় আর থাকবে না বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে, খোকন তালুকদার 

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের খালেরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১৯ জুন ) দুপুরে মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে সরকার।কর্মসূচির বিষয়ে খোকন তালুকদার আরো বলেন, খাল খননের পর দুইপাড়ে যে মাটি থাকবে সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। সরকারি অর্থায়নেই এই কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। এটি পুরোপুরি বাস্তবায়ন করা হলে দেশ সবুজায়নে ভরে যাবে। ধারাবাহিকতা রক্ষা করা গেলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা থেকে রক্ষা পাওয়া যাবে এবং পরিবেশগত বিপর্যয়গুলোও আর থাকবে না।তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে এই বৃক্ষরোপণ করেন। জেলা প্রশাসক অফিসের মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হচ্ছে।এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT