খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের মনোনীত সভাপতি সুমন-কে ফুলেল শুভেচ্ছা 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  :

যশোরের কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সুমন কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বৃহস্পতিবার (১৮ জুন-২৬) রাতে পৌর শহরের মধু সড়কে সুমনের নিজ বাসভবনে গিয়ে বড়ভাই বি. রহমান তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেছেন।শুভেচ্ছা বিনিময়কালে বি. রহমান বলেন, হুমায়ুন কবীর সুমন একজন সৎ, কর্মঠ, ভদ্র, শিক্ষানুরাগী ও জনবান্ধব ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, সততা, সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শী চিন্তাভাবনা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।রাজনৈতিক অঙ্গনে হুমায়ুন কবীর সুমন একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বের গুণাবলি ও জনসম্পৃক্ততায় তাঁকে সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।সচেতন মহলের মতে হুমায়ুন কবীর সুমন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও তরুণ নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আস্থাভাজন। তাঁর মতো একজন দায়িত্বশীল ও দূরদর্শী ব্যক্তির হাতে বিদ্যালয়ের নেতৃত্ব যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ও শুভাকাঙ্ক্ষীরা হুমায়ুন কবীর সুমন-এর সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষা কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। তারই হাত ধরে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, সুনাম ও সমৃদ্ধি বয়ে আনবে। আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।এসময় তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান মিন্টু, কেশবপুর পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মলয় বসু এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা আব্দুল গফুর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT