খুলনা, বাংলাদেশ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

[ccfic]

ডেস্ক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ (দুই) কেজি গাঁজাসহ দুশন্ড ভৌমিক (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান এলাকার রমেশ রাজবংশীর বাড়ির সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুশন্ড ভৌমিককে আটক করে তল্লাশি চালানো হয়।এ সময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর নীল রঙের দুটি পলিথিন ব্যাগে রাখা মোট ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত গাঁজা জব্দপূর্বক আসামিকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT