খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

১৬ জুন সোমবার রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে গাজী রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম আলী (৪৪) কে ১টি মটরসাইকেল, ৬০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ও ৫ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে উল্লেখিত ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরীর সঙ্গে রেইডিং টিম হিসেবে এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। সে সময় বহিরাগত মাদক কারবারি পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হাশেম আলীর নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামিকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT