খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে মাগুরায় সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

[ccfic]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচকে ঘিরে মাগুরায় সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি। মঙ্গলবার বিকেল সাড়ে ০৫টায় শহরের নোমানী ময়দান থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে শত শত আর্জেন্টিনা সমর্থক আকাশি-সাদা জার্সি ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। মোটরসাইকেলগুলোকে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে সজ্জিত করা হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এ আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা।বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মাগুরার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার খেলা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তরুণ, কিশোর, শিশু থেকে শুরু করে বয়স্ক সমর্থকরাও র‍্যালিতে অংশ নিয়ে প্রিয় দলের প্রতি নিজেদের আবেগ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। তারা বলেন আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনা আমাদের অনেক ভালো লাগে, মেসির খেলা আমরা খুবই পছন্দ করি এবারও বিশ্বকাপ মেসির হাত থেকেই আসবে আমাদের ঘরের কাপ ঘরেই থাকবে। সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে রেলিতে বের হয়েছি অনেক আনন্দ উৎসব করতেছি অনেক ভালো লাগতেছে।আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার শুভসূচনা কামনা এবং সমর্থকদের একত্রিত করতেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের তারকা খেলোয়াড়দের নৈপুণ্যে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল উপহার দেবে এবং প্রথম ম্যাচেই জয় তুলে নেবে। তাদের প্রত্যাশা, বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করবে।এদিকে বিশ্বকাপ উপলক্ষে মাগুরার বিভিন্ন সড়ক, মোড় ও পাড়া-মহল্লায় আর্জেন্টিনার পতাকা উত্তোলন, ব্যানার টানানো এবং নানা আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শুরু করে আড্ডার আসর, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ ও আর্জেন্টিনা।সব মিলিয়ে মাঠে খেলা শুরুর আগেই মাগুরায় শুরু হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের উৎসব। আকাশি-সাদা পতাকার ঢেউ, মোটরসাইকেলের গর্জন এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান ও আশপাশের এলাকা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT