খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওয়ের মাছ বাজার নতুন শেড নির্মান কাজের ধীরগতি। নির্মানাধীন মাছ বাজারের নতুন শেডটি দীর্ঘদিন ধরেও পরিপূর্ণ কাজ শেষ না হওয়ায় ব্যবসায়ী সহ দূরদূরান্তের ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন।জানা যায়, ২০২৩ সালে ঈদগাঁওর মাছ বাজারে পুরাতন অংশে নতুন শেড নির্মান কাজ শুরু হয়। বর্তমানেও ধীরগতিতে নির্মান কাজ। যার কারনে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য করতেই নানা ভাবে কষ্ট পাচ্ছেন। তথ্য মতে, বর্তমানে যে মাছ বাজারটি ঈদগাঁওতে রয়েছে এটিতে কেনাকাটার কোন সাধ্য থাকেনা বৃষ্টি হলেই। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মাছসহ সবজি কিনতে উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন জনপদের নারী-পুরুষেরা এসে থাকেন। একটু বৃষ্টি হলে কাঁদাযুক্ত ময়লা পানি পেরিয়ে মাছ বাজারে আসতে হয় ক্রেতাদেরকে।মাছ বাজারের পাশ্ববর্তী ড্রেনটি নানা ময়লা আব জনা ফেলে ভরাট করায় দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশে। এটি দেখার যেন কেউ নেই। ক্রেতারা মাছ কিনছেন নানা কষ্টের বিনিময়ে, বিক্রেতারা ময়লাযুক্ত পানির উপর মাছ বিক্রি করে যাচ্ছে।১৬ জুন দুপুরে মাছ বাজার শেড পরিদর্শনকালে দেখা যায়, দ্বিতীয় তলা পযন্ত কাজ হলেও নিচ তলায় অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তবে তিন জন শ্রমিককে কাজ করতে চোখে পড়ে। কাজে কর্মরত শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, একসপ্তাহ যাবত কাজ চলছে মাছ বাজার শেডে। উপস্থিত কজন মাছ ব্যবসায়ী হতাশ কন্ঠে বলেন,দীর্ঘকাল ধরে এ শেডের নির্মান কাজ শেষ হচ্ছে না। কবেই সমাপ্ত হবে মাছ বাজার শেডের কাজ, এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মাঝে।ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু মাছ বাজার শেডের প্রকল্প বাজেট সম্পর্কে কিছুই জানেন না বলেও জানিয়েছেন। একই কমিটির অর্থ সম্পাদক নুরুল আমিন জানান, এক কোটি ৪ লাখ টাকায় ২০২৩ সালের সম্ভবত সেপ্টেম্বরের দিকে মাছ বাজার শেড নির্মান কাজ শুরু করেছিল। এক বছরে কাজ সম্পন্নের কথা থাকলেও দেড়বছর অতিক্রম হয়। এখনো কাজের ধীরগতি। ঈদগাঁও বাজারের ব্যবসায়ী ছৈয়দ করিম বলেন, নবনির্মিত মাছ বাজার শেডের কাজ ধীরগতিতে হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। দ্রুতসময়ে কাজ শেষ করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জোর দাবী। মাছ বাজার ভাই ভাই সংগঠন সভাপতি শওকত আলম জানান,বৃষ্টির পানি জমে থাকার কারনে দূরদূরান্তের ক্রেতাদের মাছ বাজারে আসতে কষ্ট হচ্ছে। মাছ বাজারের ময়লাগুলো ফেলার কোন নিদিষ্ট স্থান নেই। বাজারে প্রায় পুরাতন ৮০ জন মাছ ব্যবসায়ী ব্যবসা নিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত। নতুন মাছ বাজার শেডের কাজ ধীরগতির ফলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন। নির্মান কাজের দেড়বছর পার হলেও এখনো অনেক কাজ বাকী রয়েছে। একইকথা ব্যক্ত করেন সংগঠন সাধারণ সম্পাদক আবদু রাজ্জাক রুবেলও। আরো জানা যায়,ঈদগাঁও মাছ বাজারের জন চলাচলের সড়ক ব্যবহার উপযোগী করতে হবে। ঈদগাঁও বাজারে নির্মানাধীন মাছ বাজার শেডের প্রধান ও দ্বিতীয় সড়ক জন চলাচলের উপযোগী করার দাবী জানান স্থানীয় ব্যবসায়ীরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT