খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ 

[ccfic]

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে  Prise কর্মসূচির শিক্ষার্থীদের সনপত্র বিতরণ করা হয়েছে। ১৫ জুন সোমবার বেলা ১১ টায়। ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। ফার্নিচার নির্মাণ,   মোটরসাইকেল মেরামত,  কম্পিউটার,  মোবাইল সার্ভিসিং,  টেইলারিং ইত্যাদি ট্রেডের উপর দক্ষতা অর্জনে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। ব্র্যাক এর সহযোগিতায় “ঘাঁসফুল” এর বাস্তবায়নে সনদ প্রদান অনুষ্ঠানে কারিগরি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও বাস্তব জীবনে দক্ষতার ভূমিকা সম্পর্কে  বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ঘাষফুল এনজিও’র উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার আল হাসান মাহমুদ। ধামাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক। ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মাস্টার কার্ড পার্সন (MCP) আব্দুল কাদের এবং শিক্ষানবিশ আসমাউল হুসনা তাদের প্রশিক্ষণ ও কাজে বাস্তবায়ন বিষয়ে সুযোগ- সুবিধা পাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু তাদেরকে নিয়মের মধ্যে থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT