
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঈদগাঁও ইউনিয়ন শাখার সদস্য সচিব সুবর্না আক্তারকে বহিষ্কার করা হয়েছে। তিনি সিনিয়র মহিলা দলের নেত্রীদের সম্মানহানি করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে তাকে বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও তিনি তার আচরণে কোনো পরিবর্তন আনেননি।উপরোক্ত অভিযোগের ভিত্তিতে জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্না আক্তারকে দলের সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় প্যাডে বহিস্কার আদেশ পত্রে স্বাক্ষর করেন, ঈদগাঁও উপজেলা মহিলাদলের আহবায়ক খুরশিদা বেগম, যুগ্ন আহবায়ক তসলিমা আক্তার, মনোয়ারা বেগমসহ আরো একজন।
