খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে 

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে ছিল সাজসাজ রব। তের জুন শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের পদচারণায় স্থানীয় বাস স্টেশন এলাকা ছিল মুখরিত। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল প্রধানমন্ত্রীকে বরণ করতে বাস স্টেশনে সমবেত হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদলের নেতৃবৃন্দের পাশাপাশি উৎসুক সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ব্যানারে ব্যানারে ছেয়ে যায় পুরো বাস স্টেশন এলাকা। জেলা বিএনপি সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল,বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডাক্তার এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দলনেত্রী খুরশিদা বেগম, সেলিনা আক্তার, শামীম আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করছিলেন। এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়ির বহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য বৃন্দ অংশ নেন। তারেক রহমানের গাড়িটি বাস স্টেশন এলাকায় পৌঁছুলে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও উপস্থিত জনগণকে হাত নেড়ে অভিবাদন জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT