খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

ঈদগাঁওতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারনা প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আই ডিয়া প্রদর্শন প্রোগ্রাম প্রতিযোগিতা।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম কর্তৃক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতার উদ্যোগ নেয়া উপজেলা প্রশাসন, ঈদগাঁও।এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্বাবনী ধারণা প্রদর্শন করা হয়।অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে ছিল আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহম্মদ কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা।প্রজেক্টের মধ্যে ছিল স্মার্ট স্পিড ব্রেকার, বর্জ্য থেকে বায়ু প্লাস্টিক তৈরি, অঙ্কুরায়ণ, কৃষক বন্ধু এআই প্রভৃতি।উপস্থিত ছিলেন পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, প্রভাষক আপন কান্তি দে, এস, এম, তারিকুল হাসান (তারেক), আশিকুর রহমান, মোঃ আব্দুল খালেক, তপন তালুকদার, বিকাশ কান্তি দে, বেলাল উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল গফুর, রেজাউল করিম, মোঃ শাহ জালাল,ইমরান বাইতুলসহ দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।বিকেলে প্রতিযোগিতার বিজয়ী দল গুলোকে পুরস্কার বিতরণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT