
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
মণিরামপুর সাহিত্য পরিষদ আয়োজিত ৯৮ তম মাসিক সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ওই অনুষ্ঠান হয়।শুক্রবার (১২ জুন-২৬) বিকেল ৪টায় সংগঠনের সভাপতি হোসাইন নজরুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি শফিক শিমু-এর সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ গ্রহণ করেন, কবি ও অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, কবি এরশাদ হারুণ, কবি শান্তনু চক্রবর্ত্তী, শাহারুজ্জামান সোহান প্রমুখ।আগামী আগস্ট মাসের দ্বিতীয় শুক্রবার ১০০ তম আসর উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে জুলাই মাসের ৯৯ তম আসরে চুড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মণিরামপুর সাহিত্য পরিষদ প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাসিক সাহিত্য আড্ডা আয়োজন করে থাকে।
