খুলনা, বাংলাদেশ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
  রামুর ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁওর তৃনমুল পযার্য়ের নেতাকর্মীরা উচ্ছাসিত

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কক্সবাজারে শুভাগমনে ঈদগাঁও উপজেলার তৃনমুল পযার্য়ের বিএনপির নেতাকর্মীরা উচ্ছাসিত হয়ে উঠেছে। সকলে এক প্লাটফর্মে এসেই প্রধানমন্ত্রীর সফর সফল করতেই ঐক্যবদ্ধ। জানা যায়, বুধবার বিকেলে ঈদগাঁও স্টেশনস্থ উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন পয়েন্টে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন উপলক্ষে এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে স্টেশনে স্বাগত মিছিল হয়েছে। সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন ও বেলাল উদ্দিনের নেতৃত্ব যুবদল নেতা কর্মীসহ ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতা কর্মীদেরও দেখা যায়। শুক্রবার বিকেলে ঈদগাঁও ইউনিয়ন বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্টেশনে স্বাগত মিছিল,পথসভা করেছে। এছাড়া ঈদগাঁও, জালালাবাদ ও ইসলামপুরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনে মাইকিংয়ের দৃশ্য চোখে পড়ে।অপরদিকেই দীর্ঘবছর পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে ঈদগাঁও উপ জেলাবাসীর পক্ষ থেকে পাঁচটি দাবী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবী সমুহ হল-ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স নির্মাণ, ফায়ার সার্ভিস স্থাপন,ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরন, ৫০শষ্যার সরকারী হাসপাতাল নির্মান,ঈদগাহ রশিদ আহমদ কলেজকে জাতীয় করণ। তৃনমূল পযার্য়ের যুবদল নেতা জাহেদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে ঈদগাঁওতে বরণ করতে ঐক্যবদ্ধ বিএনপি প্রস্তুত।জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে ঈদগাঁওবাসী উচ্ছাসিত ও উৎফুল্ল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT