
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ মাষ্টার পাড়া আন নূর ফোরকানিয়া মক্তবের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। ১০ জুন (বুধবার) সকাল সাড়ে ৭টায় ইউনিয়নে ৮নং ওয়ার্ড আউলিয়াবাদ মাষ্টার পাড়া বাইতুল আজিজ জামে মসজিদে অনুষ্ঠিত মক্তবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মনছুর আলম সোনা মিয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঈদগাঁও শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিদওয়ানুল হক, প্রকল্প ইনচার্জ মুহাম্মদ হারুনুর রশীদ,এসএফও আমির হোসেন,সমাজের সর্দার আবু তাহের, মসজিদ কমিটির সহ সভাপতি বদিউল আলম, অর্থ সম্পাদক শফিউল ইসলাম লালুও গণ্যমান্য ব্যাক্তিরা। উদ্বোধনেই প্রায় অর্ধ শতাধিক কচিকাচা ছাত্র ছাত্রীরা নবগঠিত মক্তবে উপস্থিত ছিলেন। শেষে মোনাজাত পরিচালনা করেন- হাফেজ মোহাম্মদ বেলাল।
