খুলনা, বাংলাদেশ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল আশাশুনিতে তোলপাড়
  প্রাইভেট ক্লিনিক সেরে হাজিরা দিতে আসেন ডুমুরিয়া হাসপাতালে সরকারি ডাক্তাররা
  সালথায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, তদন্তে প্রশাসন
  পোকখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার 
  BPWN Strategic Plan -2024–2027 এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  যশোরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
  তেরখাদায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
  পাটকেলঘাটার নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
  রামুর কাউয়ারখোপে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
  কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত( ২)

ডুমুরিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান: স্পিরিট-ইয়াবাসহ দুইজন আটক

[ccfic]

ডেস্ক :

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে স্পিরিট ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ। সোমবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।আটককৃতরা হলেন—উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম এবং ডাউকোনা গ্রামের শাহিনের স্ত্রী জোহরা খাতুন।প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার উপজেলা প্রশাসনের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থুকড়া গ্রামের কামরুল ইসলামকে বিপুল পরিমাণ স্পিরিটসহ আটক করা হয়। একই সময় উপজেলার টোলনা এলাকায় অভিযান চালিয়ে জোহরা খাতুনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক কামরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং জোহরা খাতুনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও কারাদণ্ড)-এর আদেশ প্রদান করেন।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ প্রজন্ম গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।এ সময় তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকবিরোধী এই লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতাল থেকে দূরে থাকতে এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার অনুরোধ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT