খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

বিশ্বকাপকে ঘিরে উম্মাদনায় ঈদগাঁওর ফুটবল প্রেমীরা 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

চলতি মাসের ১১জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল আসর। দিন যতই ঘনিয়ে আসছে,ততই বাড়ছে ব্যাপক উৎসাহ আর উদ্দিপনা। অধীর অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। নিচ্ছেন প্রিয় দলের প্রতি সমর্থন প্রস্তুতি। সে দলের পতাকাসহ জার্সি সংগ্রহ করেন অনেকে।দেখা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ঈদগাঁও বাজারের বিভিন্ন মার্কেটের ছাদে ভিনদেশীয় প্রিয়দলের পতাকা টাঙানোর হিড়িক পড়েছে। সেখানেই শোভা পাচ্ছে দেশীয় লাল সবুজের পতাকাও। অপরদিকে বাজারে ক্রীড়া সামগ্রী বিক্রয়ের দোকানসমুহে ক্রীড়ামোদি, বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখর লোকজনের ভীড় যেন চোখে পড়ার মতো।  কেউ কেউ বিশ্বকাপে অংশ নেওয়া প্রিয়দলের ছোট বড় পতাকা কিনছেন,কেউবা জার্সি কিনছেন। দাম যেটা হোক না কেন পছন্দের জার্সি ও পতাকা নিতে পিছপা হচ্ছেনা। অনেকে আবার তাদের প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেই যাচ্ছেন। দোকান কর্মচারী ইব্রাহিম জানান, বিশ্ব কাপ ফুটবলকে সামনে রেখে পতাকা ও জার্সির কদর বেড়েছে। ফুটবল প্রেমীরা জানান, বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দলের জার্সি দেখা যাচ্ছে। পতাকাও নিচ্ছে। খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত পাড়া মহল্লার ফুটবল প্রেমীদের মাঝে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT