খুলনা, বাংলাদেশ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে গরু চোরদের গণধোলাই  দিয়ে পুলিশে সোপর্দ
  ডুমুরিয়া উপজেলা চত্বরে অবৈধ ভেড়ার খামার উচ্ছেদ
  কেশবপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 
  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন

ঈদগাঁও জনপদের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রশিদ আহমদ কলেজকে জাতীয় করণের দাবী 

[ccfic]

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রশিদ আহমদ কলেজকে জাতীয়করণের দাবীতে সোচ্চার হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী,জনতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।জানা যায়, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অপার সম্ভাবনাময় জেলা কক্সবাজার- আধুনিক পর্যটন শহর, অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর,আন্তর্জাতিক বিমান বন্দর,রেললাইন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন। ঈদগাঁও একটি জনবহুল উপজেলা। উপজেলার প্রচুর সংখ্যক লোকজন প্রবাসী যাদের আয় হতে পর্যাপ্ত রেমিট্যান্স দেশে আসে। বিগত সরকারের আমলে প্রায় উপজেলায় স্কুল-কলেজ জাতীয়করন হলেও ঈদগাঁও উপজেলায় কোন স্কুল কলেজ সরকারীকরন হয়নি। শিক্ষাক্ষেত্রে উপজেলা দারুন বৈষম্যের শিকার। ঈদগাঁও উপজেলায় বিপুল সংখ্যক গরিব, অসচ্ছল ছাত্র-ছাত্রী বিশেষ করে পিছিয়ে পড়া নারী শিক্ষা্থীদের উচ্চ শিক্ষা লাভে রশিদ আহমদ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলছে।এই কলেজটি উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান,অবিভক্ত পাকিস্তানের (সাবেক কেন্দ্রীয় শ্রমমন্ত্রী) কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খালেকুজ্জামান, ইঞ্জিনিয়ার মো:  সহীদুজ্জামানে শ্রদ্ধেয় পিতা শহীদ মৌলভী ফরিদ আহমদের নামে তাঁর পরিবার কতৃক ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ৩৯ বছর যাবত ধরে এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখছে। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক (পাস),স্নাতক (সম্মান) কোর্সে প্রায় ১৪শত জন শিক্ষা্থী অধ্যায়নরত আছে। স্থানীয় রাখাইন সম্প্রদায়,বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানরাও এই কলেজের শিক্ষার্থী।বাস্তবতার নিরেখে এই এলাকার উচ্চ শিক্ষার দীপ প্রজ্বলনে গত ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর এবং ১১ নভেম্বরের সভায় কলেজ জাতীয়করনের বিষয়টি অতীব গুরুত্বের সাথে আলোচিত হয়।জাতীয়করণে সরকারী সিদ্ধান্ত হল, যে সকল উপজেলায় সরকারী কলেজ নাই, সে উপজেলায় সরকারী কলেজ প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় শিক্ষানীতি ২০১০ ( অধ্যায় ২৭, অনুচ্ছেদ ৯) আলোকে এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারের নিমিত্তে স্থানীয় জনগনের চাহিদা বিবেচনায় ঈদগাহ রশিদ আহমদ কলেজকে জাতীয়করন এখন সময়ের গণদাবী।তথ্যমতে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্তনালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে কলেজ জাতীয়করন প্রসঙ্গে গর্ভনিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান ও অধ্যক্ষ একেএম ফজলুল হক স্বাক্ষরিত একটি আবেদন প্রদান করেন চলতি বছরের ২৭ জানুযারী। ২০২৪ সালে ১১মে কলেজ তৎকালীন গর্ভনিং বডির সভাপতি মো: সহিদুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসীম উদ্দিন স্বাক্ষরিত একটি আবেদনও করেছিলেন। এখনো পর্যন্ত কলেজ টি জাতীয়করনে আলোরমুখ দেখেননি। ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের সাথে একান্ত আলাপকালে তিনি জানান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা ০১ শাখা ২০২১ সাল ২২ আগষ্টের প্রজ্ঞাপন জারির ৫টি বছর অতিক্রান্ত হওয়ার পরও উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারীকরন করার শতভাগ যুক্তি ও অবকাঠামো থাকা সত্ত্বেও বিগত সরকারের সু-নজরের বাস্তবতার রুপ লাভ করেনি। ৫ই আগষ্ট পট পরিবর্তন পর বহু আশা আকাংখা ও প্রত্যাশা নিয়ে কলেজকে জাতীয়করণের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর ২৪ ও ২৬ সালে দুইটি আবেদন পত্র যথাযথ কর্তৃপক্ষের বরাবর পেশ করা হয়। এরপর ও কলেজটি সরকারীকরনের কোন পদক্ষেপ গৃহীত হয়নি। তিনি আরও জানান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড.আ ন ম আহছানুল হক মিলন,কক্সবাজারের কৃতিসন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাঁর অত্যান্ত স্নেহধন্য সাবেক সাংসাদ ইঞ্জিনিয়ার মো: সহিদুজ্জামান এবং সাবেক সংসদ সদস্য মহহুম এডভোকেট খালেকুজ্জামান পরিবার কতৃক প্রতিষ্ঠিত এ কলেজ। সাংসাদ লুৎফুর রহমান কাজল ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান এবংসংরক্ষিত নারী আসনের সাংসাদ এডভোকেট শামীম আরা স্বপ্না অত্র কলেজকে অত্যন্ত ভালোবাসেন। কলেজের গর্ভনিং বডির সভাপতি শিক্ষাবীদ অধ্যাপক আজিজুর রহমানও প্রতীয়যশা  রাজনৈতিক ব্যাক্তিত্ব। ইতিমধ্যে কলেজ সরকারীকরণ ঈদগাঁও বাসীর প্রাণের দাবীতে পরিণত হয়ে পড়েছে। উল্লেখ যে, চলতি বছরের ২১মে কলেজ সরকারী করণ দাবীতে  ঈদগাঁও বাসষ্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছিলেন।কলেজের শিক্ষার্থীরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT