খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
  খুলনায় যৌথ অভিযানে সারাদিন বিভিন্ন গুরুতর অপরাধে আটক :২২
  ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার
  হারানো বিজ্ঞপ্তি-বাগেরহাটে শিশু উদ্ধার, স্বজনদের খোঁজে পুলিশ
  দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম
  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন
  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

বাঘার নওটিকায় কৃষি জমি রক্ষায় ইউএনও’র অভিযান: ভেকু অকেজো ও যন্ত্রাংশ জব্দ

[ccfic]

সাইদ হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা মৌজায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (০৮ জুন) উপজেলার নওটিকা মৌজার একাধিক স্থানে মোবাইল কোর্টের এক ঝটিকা অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।অভিযান সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নওটিকা মৌজার বিভিন্ন পয়েন্টে ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। তবে দূর থেকে প্রশাসনের গাড়ি আসতে দেখে মাটি কাটার সাথে জড়িত সিন্ডিকেটের সদস্য এবং এস্কেভেটর (ভেকু) চালকেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক বা তাৎক্ষণিক নিয়মিত মামলা দেওয়া সম্ভব হয়নি।তবে অবৈধ খননকাজ বন্ধে কঠোর পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত বিশালাকৃতির এস্কেভেটরটি (ভেকু মেশিন) অকেজো করে দেওয়া হয় এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়।বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, ফসলি জমি এ অঞ্চলের মানুষের মূল চালিকাশক্তি। আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করার চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে আমাদের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। উপজেলার কৃষি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন নওটিকা এলাকার স্থানীয় সাধারণ কৃষকেরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT