খুলনা, বাংলাদেশ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

ইউপি নির্বাচন সামনে, বারাসাতে গণসংযোগে বিএনপি নেতা মিল্টন মুন্সি

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিল্টন হোসেন মুন্সি।শনিবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের মতামত শোনেন।গণসংযোগ শেষে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল হক মোল্লা।সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্ঠা, লাভলু মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, বিএনপির সাবেক সদস্য রহমান মিনা, সাবেক সাধারণ সম্পাদক হাসমত মিনা, মিঠু মিনাসহ স্থানীয় নেতাকর্মীরা।এ ছাড়া ভবানীপুর, পানতিতা, আড়ফাংগাশিয়া ও বিলদুড়িয়া গ্রামের মুরুব্বি, যুবক, কৃষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে এমন নেতৃত্বকে বেছে নেওয়ার আহ্বান জানান তারা।মিল্টন হোসেন মুন্সি বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি সবসময় কাজ করে যেতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই ইউনিয়নের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT