
স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন উপজেলা বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা লাভলু হাওলাদার।দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসা লাভলু হাওলাদার বলেন, তিনি দৈহারী ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সেবা করার সুযোগ চান। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করাই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দৈহারী ইউনিয়নের গণকপাড়া, থাইল্লাসহ সকল গ্রামের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করলে ধানের শীষের আদর্শ ধারণ করে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।”লাভলু হাওলাদার আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছি। কিন্তু দলের আদর্শ ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকে কখনো পিছিয়ে যাইনি। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”তিনি দৈহারী ইউনিয়নের হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। আমি সকল মানুষের খেদমত করার সুযোগ চাই। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি উন্নত ও আধুনিক দৈহারী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও জনসম্পৃক্ততার কারণে লাভলু হাওলাদার দলীয় মনোনয়ন লাভ করবেন এবং জনগণের সেবায় আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।
