খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

৪ জুন দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রীজ সংলগ্ন মৃত সানাউল্লাহ ওরফে সোনা মিয়ার ছেলে মামলার আসামি কথিত কাজী লম্পট রয়েল (৩৮) কে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ ।প্রেম বাজারের চা দোকানদার মংঙ্গু’র মেয়ে এবং অন্যের স্ত্রী, মামলার বাদী পারভীন খাতুন কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনালের নির্দেশে তার বিরুদ্ধে ১জুন বীরগঞ্জ থানায় ১ নম্বর মামলা রেকর্ড করা হয়। স্থানীয় ও মামলার আর্জি সূত্রে জানা যায় মামলার বাদী পারভীন খাতুন একই এলাকার জনৈক আব্দুর রাজ্জাক মেম্বারের স্ত্রী হিসেবে সংসার করা কালে লম্পট রয়েল তাকে ফুঁসলিয়ে সংসার ভেঙে পালিয়ে নিয়ে বিবাহের প্রলোভনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে থাকে। লম্পট রয়েল দীর্ঘদিন থেকে এলাকায় নিকাহ রেজিস্টার তথা কাজির সহকারী হিসেবে পরিচয়ে গোপনে অবৈধভাবে বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করে আসছে।তাই সহজ সরল বাদিনী কে রয়েল নিজেই কাজী রেজিস্ট্রি করে বিবাহ করেছে মর্মে জানিয়ে স্ত্রীর ন্যায় কখনো ভাড়া বাসা, কখনো নিজ বাড়িতে সংসার চালিয়ে আসছে। সম্প্রতি লম্পট, প্রতারক, ভুয়া কাজি রয়েল বাদীনি কে বলে সে তাকে বিবাহ করে নাই এবং বাড়ি হতে তাড়িয়ে দিলে এই মামলার উদ্ভবসহ কারাগারে যায় রয়েল।বিতর্কিত লম্পট রয়েল এলাকার উশৃংখল যুবক হিসেবেও বহুল সমালোচিত। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার জনগন কে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT