খুলনা, বাংলাদেশ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন অনুষ্ঠিত
  নওগাঁ শহরে চোরাইকৃত এসির তামারসহ যুবক গ্রেফতার
  বরগুনায় ডাকবাংলোতে মা ও দুই সন্তান এর মরদেহ উদ্ধার
  নারায়ণগঞ্জে আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ.
  ‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

রেলওয়ে পশ্চিম জোনের নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি না থাকায় ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এলাকার বিপুলসংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছে। যাত্রীরা দ্রুত এই রেল স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন। জানা গেছে, মোট ১১টি উপজেলা নিয়ে বিশাল নওগাঁ জেলা গঠিত। এই বৃহত্তম জেলার মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনটি ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেশনের উত্তরে নওগাঁর রাণীনগর উপজেলা, পশ্চিমে রাজশাহীর বাগমারা উপজেলা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা ও পূর্বদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। আর এই উপজেলাগুলোর বেশির ভাগ মানুষ ট্রেনযোগে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আহসানগঞ্জ রেল স্টেশনটি ব্যবহার করে থাকে। কেননা আহসানগঞ্জ স্টেশনটি হলো এই বিশাল প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে নিকটতম রেল স্টেশন। প্রতিদিন এ অঞ্চলের অসংখ্য মানুষ বিভিন্ন জরুরি কাজে ঢাকা যাতায়াত করে। ঢাকাগামী মোট ৯টি ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে। ব্রডগেজ লাইনের ট্রেনগুলো হলো চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস।মিটারগেজ লাইনের ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের আত্রাইয়ে যাত্রাবিরতি রয়েছে। অন্যগুলোর যাত্রাবিরতি নেই।বিশাল এলাকার বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাত্র দুটি ট্রেন পর্যাপ্ত নয়। প্রতিদিন অনেক ঢাকাগামী যাত্রী টিকিট পায় না। টিকিট না পেয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীর ফেরত যেতে হয়। আর যেসব যাত্রীর ঢাকা যাওয়া অতি জরুরি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে প্রায় আট ঘণ্টার জার্নি কষ্ট করে দাঁড়িয়ে থেকে ঢাকা যান।ট্রেনযাত্রী মো. খোরশেদ আলম, ইলিয়াছ আহমেদ, মীম, দীনা, মৌ, তিথি, সুমি, পারভেজ গান্ধাভী, নিয়ামত আলী বাবু, আল আমিন মিলন বলেন, জরুরি প্রয়োজনে প্রায় সময় ঢাকা যাতায়াত করতে হয়, যে দুটি ট্রেনের যাত্রাবিরতি আছে, যাত্রীর সংখ্যা অনেক বেশি তার টিকিট পাওয়া যায় না। এজন্য ঢাকা যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঢাকাগামী অন্য ট্রেনগুলোর আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে এ সমস্যার সমাধান হবে। আহসানগঞ্জ স্টেশন সূত্রে জানা গেছে, প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব আয় সরকারি খাতে জমা পড়ে এই স্টেশন থেকে যা, আশপাশের অন্য রেল স্টেশন থেকে অনেক বেশি।নওগাঁ-০৬( আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সমগ্র নওগাঁ জেলার মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষজনের ঢাকা যাতায়াতের জন্য এটি একমাত্র রেল স্টেশন। ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি জরুরি। অসংখ্য মানুষের দুর্ভোগ লাঘবের জন্য ঢাকাগামী ট্রেনগুলোর যাতে আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি হয়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আহসানগঞ্জ রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং জনস্বার্থ বিবেচনায় ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হবে যাতে দ্রুত এর একটি কার্যকর সমাধান পাওয়া যায়। যৌক্তিক কারণে আত্রাইয়ের আহসানগঞ্জ রেল স্টেশনে সব ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT