খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক  নারীসহ ১১ আসামি গ্রেফতার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার (৩ জুন-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন-এর দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক মোকলেছুর রহমান, সাইমুন হোসাইন, সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহামুদ, লেলিন কুমার ও জুয়েল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি ভোগতি-নরেন্দ্রপুর গ্রামের সামাদ সরদারের ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের মৃত সোলায়মানের ছেলে বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা গ্রামের নজরুল ইসলাম মোল্ল্যার ছেলে তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের হযরত আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের শরাফ গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৩), বাগদা গ্রামের মজিবর রহমানের ছেলে জামাল হোসেন (৩৩) ও বিদ্যানন্দকাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম (৪৩) কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৪ জুন-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন, এএসআই নজরুল ইসলাম, কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি মেহেরপুর গ্রামের মৃত এরশাদ আলীর তিন ছেলে লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং রুহুল কুদ্দুস এর ছেলে সিহাব মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা: রোকসানা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT