
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে এএসআই কামরুজ্জামান, এএসআই নজরুল, কনস্টেবল টিপু সুলতান ও কনস্টেবল জিহাদ অংশ নেন।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা রয়েছে।চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শামীম হোসাইন জানান, যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা অনুযায়ী বিশেষ অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
