খুলনা, বাংলাদেশ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা

নওগাঁ জেলার সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

আসন্ন আম মৌসুমকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলা সদরে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।বুধবার (৩ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করা হয় এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আম পরিবহনের ব্যস্ত মৌসুমে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, “আম মৌসুমে সাপাহার সদরে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাই জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।”সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT