খুলনা, বাংলাদেশ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা

বীরগঞ্জ পাল্টাপুর গাছের সাথে ঝুলেছিলো রাসেলের মরদেহ।

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন শালবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রাসেল রানা উপজেলার পূর্ব ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা  মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে ভোগডোমা গ্রামের কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহ করতে বেলতলী শালবাগানে গেলে একটি শালগাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামকে জানানো হলে তিনি থানায় খবর দেন।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT