খুলনা, বাংলাদেশ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা

ঈদগাঁওতে বসতভিটার ঘেরা-বেড়া ভাঙছুরের অভিযোগ

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রতিপক্ষের বাঁধার মুখে ঘরভিটায় ঘেরা-বেড়া দিতে পারেন নি প্রবাসীর স্ত্রী। উল্টো বিদ্যমান ঘেরা- বেড়া ভাঙচুর করা হয়েছে। ইউনিয়নের পশ্চিম গজালিয়া আজির পাড়ায় অবৈধ আবদার রক্ষা না করায় এ ঘটনা ঘটেছে।প্রাপ্ত অভিযোগে প্রকাশ, উক্ত এলাকার প্রবাসী নাছির উদ্দিনের বসতভিটা সংলগ্ন পৈতৃক ও খরিদা জমির ঘেরা- বেড়া নষ্ট হয়ে যাওয়ায় তা নতুন ভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন প্রবাসীর স্ত্রী কাউসার বেগম ও তার পুত্র হাসান। তারা ঘটনাস্থলে নির্মাণসামগ্রী জড়ো করলে প্রতিপক্ষের লোকজন তাদের বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ঘেরা-বেড়া ভাঙচুর ও নষ্ট করে। এ সময় কিছু নির্মাণ সামগ্রী লুটপাট হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষ থেকে স্থানীয় আবছার কে অভিযুক্ত করে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চালানো হচ্ছে বলে জানা গেছে।তাদের দাবি, দীর্ঘ কয়েক যুগ যাবৎ ঘরভিটাটি নাসির উদ্দিনদের দখলে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT