খুলনা, বাংলাদেশ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মাদারীপুরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

[ccfic]

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর শহরের পূর্ব রাস্তি এলাকায় ভাড়া বাসা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা আলমগীর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(১ জুন) দিবাগত রাত ১২ টায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা আলমগীর গত ঈদুল আজহার দিন থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা খোঁজ নিতে পূর্ব রাস্তি এলাকার ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে আলমগীরকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, আলমগীর দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তিনি নিজ এলাকা ছেড়ে পূর্ব রাস্তি এলাকায় একা বসবাস করছিলেন।ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT