খুলনা, বাংলাদেশ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
  বাসচাপায় বাবা-ছেলে নিহত, বাসে আগুন দিল জনতা
  রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অধ্যয়নের বিকল্প নেই
  রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন
  সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল
  ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা দেবরের, ছাড়েননি আপন ভাইকেও

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

[ccfic]

ডেস্ক :

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বৃষ্টি মণ্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে। রবিবার (৩১ মে) রাতে ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বৃষ্টি মণ্ডলকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মণ্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।এসআই সঞ্জয় মালো আরও জানান, এ ঘটনায় আটক বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT