
নিজস্ব প্রতিবেদক,তরিকুল ইসলাম (খুলনা):
দেশের ৪৪ হাজার সার বিক্রেতাদের অন্তভূক্ত করে নতুন নীতিমালা ২৬ প্রনয়নের দাবীতে বটিয়াঘাটা উপজেলার ৬৩ জন সার বিক্রেতা গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন করে। মানব বন্ধনে সার বিক্রেতাদের মধ্যে বক্তব্য রাখেন সভাপিত হুমায়ুন কবির, সম্পাদক আছাফুর রহমান,ফজলুর রহমান,সুশান্ত বিশ্বাস, শওকত শেখ,হাসান আলী প্রমুখ। বক্ত্যরা অবিলম্বে তাদের দাবী পুরনের জন্য কৃষি মন্ত্রী,সচিব,উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
