খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ
  কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড
  প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ
  আমুর বাসভবনে ফের ভাঙচুর
  শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি
  বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি।
  ক্রিকেটার নাসির-তামিমার সাজা হবে কি না, জানা যাবে ১০ জুন

কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। এর মধ্যে গাঁজা সেবনকারী ৪ জন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, হাসান আলী নামে এক যুবককে গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। এ সময় পুলিশ তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৫ মে-২৬) বিকেল থেকে রাত পর্যন্ত থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার নেহালপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), বগা গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুমন হাসান (২৩), সন্ন্যাসগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমান আলী (২৬) ও পৌর এলাকার ভোগতী গ্রামের আব্দুল আজিজের ছেলে শিমুল হোসেনকে (৩৫) গাঁজা সেবনকালে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।এছাড়া, একই দিন বিকালে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে হাসান আলীকে (৩৯) গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। এ সময় তার লাগানো ৮ফুট লম্বা দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার নং-৭।কেশবপুর থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, হাসান আলীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য চার জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভ’মি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT