খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ
  কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড
  প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ
  আমুর বাসভবনে ফের ভাঙচুর
  শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি
  বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি।

সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সুজনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম।মতবিনিময় সভা শেষে সুজনের সালথা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, মো. মফিকুল ইসলাম, মো. মুজাহিদ হোসেন মোল্যা, সৈয়দ আব্দুল বাপ্পী ও মো. মেহেদি হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইন ও সাহিদ গাজী; কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম; শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন; প্রচার সম্পাদক শাহিন হাওলাদার; প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান; সাংগঠনিক সম্পাদক মো. ওলিয়ার ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার।এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, ফারহান রাসেল, মো. সোহাগ মীর, ইকবাল হোসেন, শাকিবুল ইসলাম, মো. নজমুল হাসান, মো. লাভলু, মো. মামুনুর রশীদ, মো. নাজমুল হাসান, মো. সাব্বির হোসেন ও মো. এমদাদুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন সুজন ফরিদপুর জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম.এ. বাতেন, কার্যনির্বাহী সদস্য ইরা নাহার দিবা ও রুমানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘সুজন’ সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নবগঠিত কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT