খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

[ccfic]

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রফিক (৪৫) নামের এক ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের খোর্দোচাম্পা এলাকার সোনাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১২-১৫ জনের একটি শ্রমিকের দল সোনাহার গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের ৩ বিঘা জমির ধান কাটতে আসেন। সারাদিন ধান কাটার কাজ শেষে বিকেলে যখন তারা কাটা ধানগুলো জড়ো করছিলেন, ঠিক তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।আবহাওয়া প্রতিকূল দেখে শ্রমিকরা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করেন। অধিকাংশ শ্রমিক দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে পারলেও আব্দুর রফিক মাঠেই আটকা পড়েন। এসময় হঠাৎ একটি বিকট শব্দে বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন বজ্রাঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।নিহত আব্দুর রফিকের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, ধান গুছিয়ে বাড়ি ফেরার পথেই প্রকৃতির এই রুদ্ররোষে প্রাণ হারান তিনি।স্থান: সোনাহার গ্রাম, ১নং হাজিনগর ইউনিয়ন, নিয়ামতপুর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT