খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

মাগুরাতে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ অফিস ভাঙচুর

[ccfic]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:মাগুরাতে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।আসন্ন ঈদ উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ (VGF) কার্ড বরাদ্দ করা হয়। বুধবার সকালে কার্ড বণ্টনকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে উত্তেজনা তৈরি হয়।একাংশ কার্ড দাবি করেন আবুল হোসেন আবু নামে এক কর্মী। তবে ওয়ার্ড সভাপতি শেখ তরিকুল ইসলাম তা দিতে অপারগতা প্রকাশ করলে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।রাত ৮টার দিকে বাটিকাডাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে শেখ তরিকুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।আসলাম, বাকের, দেলোয়ার, ইয়াছিসহ অন্তত ১১ জন আহত হন।স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর করা হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতির ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি র‍্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT