খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :আইভী-বদিসহ জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্তদের জামিনে মুক্তির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গণহত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের একের পর এক জামিনে মুক্তি বিচারপ্রক্রিয়া ও জনআকাঙ্ক্ষা পরিপন্থী।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।বিবৃতিতে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার নিশ্চিত না করে তাদের জামিন দেওয়া উদ্বেগজনক।গোলাম পরওয়ার উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। একই দিনে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও জামিন দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে একই ধরনের মামলার আসামিদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।তিনি বলেন, গণহত্যা ও সহিংসতার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্তি দেওয়া হলে তারা প্রভাব খাটিয়ে সাক্ষ্য-প্রমাণ নষ্ট করতে পারে এবং পুনরায় সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এতে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আলোচিত মামলাগুলোর স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গুরুতর অভিযোগে অভিযুক্তদের জামিন পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।বিবৃতিতে আরও বলা হয়, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আইন ও সংবিধানসম্মত প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করা না হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে। দলটি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT