খুলনা, বাংলাদেশ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প
  গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের
  গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
  জানা গেল প্রধানমন্ত্রী কবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন
  আইভী-বদিসহ জুলাই গণহত্যার আসামিদের জামিন, তীব্র প্রতিক্রিয়া জামায়াতের
  আজকের ভূমিকম্পের মাত্রা কত?
  রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  সাতক্ষীরার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার হলেন মোহাম্মদ নুরুল্লাহ।
  পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
  কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক

বস্তাবন্দী অবস্থায় মিললো নিখোঁজ তাবাসসুমের লাশ

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ঝিনাইদহের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়–এর পেছনের সেপটিক ট্যাংক থেকে শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি আগের দিন থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংকের ভেতরে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এলাকাবাসী জানান, নিহত শিশুটির নাম তাবাসসুম (৪)। সে মহেশপুর উপজেলার নজরুল ইসলামের মেয়ে। কর্মসূত্রে নজরুল ইসলাম পরিবার নিয়ে কালীগঞ্জে ভাড়া থাকতেন। তিনি পেশায় দর্জি এবং শিশুটির মা একটি বেসরকারি সংস্থায় কর্মরত।শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT