
রব্বানী, গোলাম তালা সাতক্ষীরা প্রতিনিধি:-সাতক্ষীরা জেলার শ্রেষ্ট সহকারী পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তালা সার্কেল শেখ মোহাম্মদ নুরুল্লাহ।জানুয়ারি মাসের কর্মদক্ষতা মূল্যায়নে তিনি এই সম্মাননা অর্জন করেছেন তিনি।
দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এই সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে।জানা যায়, সাতক্ষীরার তালা-পাটকেলঘাটা সার্কেলে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এ এসপি) শেখ মোহাম্মদ নুরুল্লাহ ব্যক্তিগত কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।এ কারনে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
