
নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়।ভারতের সিকিমে এর উৎপত্তি বলে জানা গেছে, যা ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
